মঙ্গলবার | ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লালপুর

লালপুরে ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার, উদ্ধার ৫২ পিস

এ জেড সুমন

নাটোরের লালপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লাম সরকার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার লাম সরকারের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ। গত সোমবার রাতে দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাম সরকার ওই গ্রামের মো. আসমত সরকারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে লাম সরকারের বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লাম সরকারের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৬ সালের ২৯ আগস্ট, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি এবং ২০২৩ সালের ৭ অক্টোবর পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে। এ ছাড়া ২০২২ সালের একটি মারামারি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের মামলা এবং ২০১৪ সালের একটি ফৌজদারি মামলা রয়েছে। পাশাপাশি ২০২১ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা নথিভুক্ত রয়েছে।
অর্থাৎ, পুলিশের রেকর্ড অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD