কুড়িগ্রামে ছাত্র -জনতার জুলাই অভ্যুত্থান স্বরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস -২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সন্মাননা স্মারক প্রধান করা হয়েছে। গত ২ আগস্ট ২০২৫ ইং সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমান, ২২-বিজিবি সিও মাহবুবুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কুদরাত-এ- খুদা,জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুহা.শাহ জালাল সবুজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবদুল আজিজ নাহিদ, টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মোঃ রেজাউল করিম খন্দকার সহ বিভিন্ন কর্মকর্তা গন।
আলোচনা শেষে জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকৃত প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক কুড়িগ্রাম শাখা ব্যবস্তাপক,জেলায় সেরা রেমিট্যান্স প্রদানকারি ব্যাক্তি মোঃ আব্দুল হাই এবং সেরা মহিলা রেমিট্যান্স প্রদানকারি সাবিনা ইয়াছমিনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে যৌথ ভাবে জেলা প্রশাসক,কুড়িগ্রাম টিটিসি,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যান সেন্টার রংপুর ও প্রবাসী কল্যান ব্যাংক কুড়িগ্রাম। সহযোগিতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো,প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।









