রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

নওগাঁ

নওগাঁয় প্রেম করে বিয়ে, অতঃপর স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু 

মেহেদী হাসান অন্তর

নওগাঁ সদর উপজেলার কাঠাতলীতে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের নাম জুথি, বয়স ২২। তিনি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়েছিল গাজীপুরের তানভীরের সঙ্গে। বিয়ের কয়েক মাস পর জানতে পারেন স্বামীর আগেই আরেকটি স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে বাবার বাড়িতে চলে আসেন জুথি এবং আদালতে মামলা দায়ের করেন। আজ ছিল মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার পথে কাঠাতলীতে ওঁত পেতে থাকা তানভীর ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন জুথি। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” নিহত জুথির লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD