বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

কিশোরগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৩ টি উপজেলার হিন্দু মহাজোট এর নেতৃবৃন্দের সাথে মত বিনিময়

রফিকুল ইসলাম বাবলু

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নগুয়া জেলা অফিসে ১৩ টি উপজেলার হিন্দু মহাজোট এর নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল দুর্গাপূজা উপলক্ষে, হিন্দুদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, সঠিক ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার কাছে সব ধরনের সাহায্য ও সহযোগিতা কামনা করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদেরকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা করবে এবং সকল পূজা মন্ডপে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখবে ও পরিদর্শন করবে । এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা, মো : নাজমুল ইসলাম জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা, কৃষ্ণ চন্দ্র বসাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম বিষয়ক জেলা সেক্রেটারি কিশোরগঞ্জ জেলা শাখা, হিন্দু যুব মহাজোটের জেলা সভাপতি বিদ্যুৎ কুমার আচার্য, ও সেক্রেটারি কাজল দাস এই অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মো: সাইফুল্লাহ জেলা সহ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD