রাজবাড়ী’র পাংশায় প্রথম স্বামী কে ডিভোর্স না দিয়ে সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে প্রেমিক কামরুল এর বাড়িতে অনশন করেন উপজেলার বাবুপাড়া ইউনিয়নের খালেক মন্ডল এর ছেলে প্রবাসী মমিদুল ইসলাম এর স্ত্রী মরিয়ম। বিষয়টি সম্পর্কে কামরুল এর বাড়িতে থাকা বিয়ের দাবিতে অবস্থান করা মরিয়ম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কামরুল এর সাথে ৮-৯ মাস এর সর্ম্পক আমাদের এই সম্পর্ক টি আমার শ্বশুর বাড়িতে জানাজানি হওয়ার কারণে আমি কামরুল এর বাড়িতে গতকাল রাত ১২ টার দিকে চলে এসেছি।
এখন কামরুল কে আমাকে বিয়ে করতে হবে কারণ আমার ঐ শ্বশুর বাড়িতে আমি আর যেতে পারছি না তাই। মরিয়ম এর আগেই বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার আগের পক্ষের পাঁচ বছরের একটা সন্তান আছে, আমার স্বামী বিদেশ থাকেন তার সাথে আমার এখনো কোন ডিভোর্স হয়নি। ডিভোর্স না করে আর একটা ছেলেকে বিয়ে করা যায় কি না এমন প্রশ্ন করলে মরিয়ম বলেন, আমি এতো কিছু বুঝিনা যেহেতু আমার শ্বশুর বাড়ির লোকজনের জানাজানি হয়ে গেছে তাই এখন কামরুল কে আমাকে বিয়ে করতে হবে।
এ বিষয়ে কামরুল এর বাড়িতে গেলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কামরুল এর পরিবারের লোকজন বলেন -ওর মোবাইল ফোন বন্ধ এই ঘটনার জন্য ওর ভাইয়েরা মারধর করার কারণে সে বাড়ি থেকে চলে গেছে।








