নোয়াখালী প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের ৩৮ তম মৃত্যু বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
জাতীয় নেতা আবদুল মালেক উকিলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় জেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুমের করব জিয়ারত দোয়া ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, মরহুমের রুহের মাগফেরাত কামনায় দক্ষিণ রামকৃষ্ণপুর তালীমূল কুরআন নূরানী মাদ্রাসা কুরআন খতম এবং জুমআবাদ পূর্ব আতাশপুর কাজী জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছে বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি/অনার্স কলেজের গর্ভনিং বডির সভাপতি, সদস্য, অধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জানা যায়, আবদুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সুধারামের রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজাপুর থেকে রাজপথের এই জাতীয় নেতা ১৯৮৭ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।









