মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক সিআইডি সদস্য

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত রাসেল মিয়া জানান, তিনি পুলিশ কনস্টেবল হিসেবে সিআইডিতে কর্মরত রয়েছেন। তার বাসা কদমতলীর রইস নগর এলাকায়। আজ তার ফায়ারিং প্রশিক্ষণ ছিল। এজন্য ভোরে বাসা থেকে মোটরসাইকেল যোগে মালিবাগে সিআইডি কার্যালয়ে যাচ্ছিলেন। রায়েরবাগ এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় মানিব্যাগ ও মোবাইল নেয়ার চেষ্টা করে। বাধা দেয়ায় তার বাম হাতে ছুরিকাঘাত করে।
 
পরে খবর পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান তাকে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে সিআইডি সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতে আঘাতে রয়েছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD