বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

মাগুরা

কামারখালী থেকে মাগুরা শহর পর্যন্ত ধানের শীষের স্লোগানে মুখর জনস্রোত

ইউনুছ আলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়ে জমকালো সংবর্ধনা পেয়েছেন মাগুরা-১ আসনের দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান।
বুধবার (৫ নভেম্বর) সকালে তিনি কামারখালী ব্রিজে পৌঁছালে হাজারো দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও ধানের শীষের স্লোগানে তাকে বরণ করে নেন।
এ সময় কামারখালী ব্রিজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে ছিল মানুষের ঢল। স্থানীয়রা ব্যানার, ফেস্টুন, মিছিল ও স্লোগানে মুখর পরিবেশে তাকে স্বাগত জানান।
সংবর্ধনার শুরুতে স্থানীয় ওয়াপদা মোড়ে আয়োজিত সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন,
“মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল— এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”
সমাবেশে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ এখন পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জন করবে।
অভ্যর্থনা শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনেকের ভাষায়, “দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD