বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

চাঁদপুর

চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা কারখানা মালিককে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের বাবুরহাট বিসিকে প্রসাধনীর কারখানায় বিদেশি ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানায় বিদেশি ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায় জে এস কনজুমার অ্যান্ড নিউট্রি কেয়ার লিমিটেড এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জসিম উদ্দিন পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল ব্র‍্যান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরিয়ার খান এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা‌।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD