শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

মার্জারের পর ৫ ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন সর্বোচ্চ ‍২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার

মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংক নিয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এরপর আমানতকারীরা তাদের বিদ্যমান চেকবইয়ের মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বার্তায় বলা হয়েছে, মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান ৫টি ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেকবইয়ের মাধ্যমে সর্বোচ্চ ০২ (দুই) লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে। এ আমানতের উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এ ব্যাংকের উপর জনগণের আস্থা সৃষ্টি হবে। ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD