রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩

নারীদের জন্য দেশের আইন সহজ: নোবেল

স্টাফ রিপোর্টার

সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল আর বিতর্ক যেন একই সুতায় বাঁধা। মদ্যপ অবস্থায় গাড়ির চালককে মারধর, কলেজছাত্রী ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। একাধিকবার কারাগারে যাওয়া লেগেছে। তবে দীর্ঘদিন কারাভোগ করতে হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলার বিষয়ে জানতে চাইলে বিস্ফোরক মন্তব্য করেন নোবেল। তিনি বলেন, ‘বাংলাদেশের নারীদের জন্য আইনটা যত সহজ, পুরুষদের জন্য যদি ততটা সহজ হতো তাহলে এরকম হয়রানির শিকার হওয়া লাগত না। গিয়ে বলা মাত্রই নারী নির্যাতন, ধর্ষণ, পর্নোগ্রাফির মামলা নিয়ে নিচ্ছে কেন? এরকম কেন হবে? যারা খুনের মামলা নিয়ে জেলে যায় তাঁদের আলাদা একটা সম্মান আছে। কিন্তু এসব চৌকি ভাঙা মামলা খেয়ে জেলে যাওয়ার জন্য ঢাকা শহরে এসেছিলাম না। ভারতে পড়াশোনা করতাম, কেন যে ঢাকায় এসেছিলাম। এখন এসব মামলার সম্মুখীন হতে হচ্ছে।’

আপনি নারীদের প্রেমের ফাঁদে পড়েন নাকি, নারীরা আপনার প্রেমের ফাঁদে পড়ে— এমন প্রশ্নের জবাবে গায়ক নোবেল বলেন, ‘আমি কি দেখতে খারাপ? তাহলে কোন নারী আছে যে আমাকে প্রলোভন দেখিয়ে তার ফাঁদে ফেলবে। কিসের প্রলোভন দেখাবে? আমার কি টাকা-পয়সার অভাব? আমার কোনো কিছুর অভাব নেই। জীবনে কোনোদিনও কোনো মেয়েকে বলতে হয়নি আমি তোমাকে পছন্দ করি। উল্টো মেয়েরা আমাকেই বলেছে।’

সাম্প্রতিক সময় বিভিন্ন কারণে কারাগার এবং আদালতপাড়ায় যাওয়া লেগেছে। তাতে গায়কের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কিন্তু তা নিয়ে ভাবছেন না নোবেল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD