বাংলাদেশের বিজয় দিবসে দেশপ্রেম ও সাহসের প্রতীক হিসেবে ১৯৭১ সালের যুদ্ধে জীবন বাজি রেখে জয় নিশ্চিত করা ভারতীয় সেনাদের স্মরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে আখ্যা দিয়েছেন।
নরেন্দ্র মোদি তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে লিখেছেন, ‘আজ বিজয় দিবসে আমরা তাদের স্মরণ করছি, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করার জন্য অসীম সাহস ও আত্মত্যাগের দৃষ্ট রেখেছিলেন। তাদের অদম্য সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে খোদাই করেছে গর্বের মুহূর্ত।‘
ভারতীয় সেনাদের স্মরণ করে মোদি আরো লিখেছেন, ‘এ দিনটি তাদের সাহসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের অমিত স্পৃহার স্মরণ। তাদের নায়কোচিত ভূমিকা আজও ভারতের বিভিন্ন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাচ্ছে।‘









