মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

মাদুরো ও তার স্ত্রীর আটক অভিযানে ৩২ কিউবান নিহত

স্টাফ রিপোর্টার

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার অন্তত ৩২ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবান সরকার। সোমবার (৫ জানুয়ারি) দেশটির সরকার জানায়, নিহতরা সবাই কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

এ ঘটনায় কিউবায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এক সংক্ষিপ্ত সরকারি বিবৃতিতে কিউবানদের ভেনেজুয়েলায় উপস্থিতির বিস্তারিত ব্যাখ্যা না দিলেও বলা হয়, কিউবা ও ভেনেজুয়েলা দীর্ঘদিনের মিত্র। তেলের বিনিময়ে কিউবা ভেনেজুয়েলাকে নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল জানান, ভেনেজুয়েলা সরকারের অনুরোধেই তারা প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

দেশটির সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের স্বদেশীরা দায়িত্ব পালন করতে গিয়ে মর্যাদা ও বীরত্বের সঙ্গে শহীদ হয়েছেন। তীব্র প্রতিরোধের পর তারা সরাসরি সংঘর্ষে নিহত হন।’

মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধেও একই ধরনের সামরিক অভিযান চালাতে পারে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই; কারণ ‘কিউবা ভেঙে পড়ার পথে।’ এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে দেশটির নেতৃত্বের তীব্র সমালোচনা করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD