ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।
রবিবার ইরানের ওয়ানা নিউজ এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার ইরান-এর হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। মিনাবের প্রসিকিউশন দপ্তর নিশ্চিত করেছে হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার পর মিনাব শহরের গভর্নর রবিবার একদিনের শোক ঘোষণা করেছেন। হামলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।









