যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আমরা শান্তির পক্ষে রয়েছি। এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হোক। আমাদের এই অঞ্চলে আবার শান্তি ফিরে আসুক।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হবে। ইরানে আহত সাধারণ মানুষ ও শিশুদের দুঃখ দেখে শোকাহত হয়েছেন বলেও জানান তিনি।








