রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

দেশত্যাগে নিষেধাজ্ঞা ওবায়দুল কাদেরের পালিত পুত্রের

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান, তাঁর স্ত্রী ইসরাত জাহান এবং তাঁদের সহযোগী আক্তারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান ও অন্যদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। আসাদুজ্জামান ও অন্যরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা আবশ্যক।

শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD