মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

হাসিনার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের পাঁচ দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে এবং বড় ধরনের কার্যক্রম চলবে। রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনমুখী, তাই কোনো সমস্যা নেই।’

নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা হবে কি না- সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে পাঁচ দিন ও নির্বাচনের দিনসহ পরবর্তী আরও তিন দিন তারা দায়িত্ব পালন করবে।’

উপদেষ্টা বলেন, ‘ইলেকশনের আগের পাঁচ দিন বড় ধরনের কার্যক্রম চলবে। আমাদের বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে ৩০ হাজার। ওই সময় ১ লাখের মতো সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজারের মতো বিজিবি, ৫ হাজার নৌবাহিনী,  ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার মাঠে থাকবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করার উদ্দেশে রওয়ানা দেন।

এরপর তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রাত্রিযাপন শেষে রোববার (১৬ নভেম্বর) সকালে বরিশাল গিয়ে সেখান থেকে ঢাকায় ফিরবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD