মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

হাদির ভাইয়ের সঙ্গে তারেক রহমানের কথোপকথন

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল এলাকায় হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান।

জিয়ারত শেষে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তবে দুজনের কী কথা হয়েছে, তা জানা যায়নি।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

কবর জিয়ারত শেষে ১১টা ৪০ মিনিটের দিকে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD