মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

এনআইডি সংশোধন চালু কবে, জানাল ইসি

স্টাফ রিপোর্টার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীর বলেন, আগামী রোববার থেকে নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সংশোধন করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছিল। এ কাজের সুবিধার্থে গত ২৪ নভেম্বর বিকাল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময়ে বিশেষ আবেদনের প্রেক্ষিতে জরুরি প্রয়োজনে কিছু সংশোধন সেবা সীমিত আকারে চালু রেখেছিল নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ।

মহাপরিচালক আরো জানান, ভোটার তালিকা প্রস্তুতের কাজ গুছিয়ে আনার পর এখন আবার সাধারণ নাগরিকদের জন্য সব ধরনের তথ্য সংশোধন সেবা চালু করা হচ্ছে। এতে যারা এনআইডির নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধনের অপেক্ষায় ছিলেন, তারা আগামী রোববার থেকে আবার নিয়মিতভাবে আবেদন করতে পারবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD