সোমবার | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩

যুবদল নেতার বাড়ি থেকে জব্দ ভারতীয় চোরাই পণ্যের চালান

স্টাফ রিপোর্টার

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাই পণ্যের চালান জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কাজী রবিউল হোসেন জিহাদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে ও স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রাজনৈতিক পরিচয়ের আড়ালে মুখোশধারী এই চোরাকারবারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে জিহাদের বাড়িতে অভিযান পরিচালনা করে। তার বাড়ির গোয়ালঘর থেকে বস্তাভর্তি ভারতীয় থ্রি-পিসসহ চোরাই পণ্যের চালানটি জব্দ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যুবদলের কেউ চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালান নিয়ে আসায় জিহাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD