শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে একটি ও বিমানবন্দর ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় অপর একটি ককটেল বিস্ফোরণ।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তাই কাউকে শনাক্ত করা যায় নি।

তবে কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD