বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

দল নমিনেশন না দিলে তৃণমূল চাইলে আমি নির্বাচন করবো; মাগুরায় কাজী কামাল

মোঃ ইউনুছ আলী, মাগুরা প্রতিনিধি

মাগুরা–২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই সমাবেশে আড়পাড়া, শালিখা, মহম্মদপুরসহ পুরো নির্বাচনী এলাকার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ মুন্সী আনিসুর রহমান মিল্টন। প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা–২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপি ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান ঘোষিত প্রার্থী নিতাই রায় চৌধুরীর প্রতি তৃণমূল নেতাকর্মীদের কোনো আস্থা নেই। তারা বলেন, “মাগুরা–২ আসনের জনগণের প্রত্যাশা ও প্রকৃত নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সাবেক এমপি কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দিতে হবে।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন,
“নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন না দেওয়া হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল তার বক্তব্যে তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন,
“দল এখনো মাগুরায় কাউকে নমিনেশন দেয়নি। আপনাদের মতামত আমি উচ্চ মহলে জানাবো। যদি তারপরও দল আমাকে নমিনেশন না দেয়, তবে তৃণমূলের সমর্থনে আমি নির্বাচন করবো।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD