ফরিদপুর নগরকান্দায় চোর সন্দেহে গনপিটুনিতে
একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর তিনজন। জানা গেছে আজ সোমবার দিবাগত রাত দুইটার দিকে
১.সুমন শেখ (২৫) পিতা মোস্তফা শেখ
, সাং মশাউজ
২. পারভেজ (১৮) পিতা জাকির মাতুব্বর
সাং শ্রিংগাল ,
৩. শাহিন (২৩) পিতা মোস্তফা সাং গজগাহ,
৪. এনামুল (২৫) পিতা পিরা সরকার সাং গজগাহ থানা নগরকান্দা
৫. জিহাদ (২৪) পিতা অজ্ঞাত তালমার মোড় ভাড়া থাকে
ব্যক্তিরা তালমার মোড় থেকে মানিন্দ্র থেকে নেমে হাঁটতে হাঁটতে রামনগর ইউনিয়নে দেবিনগর দুর্গামন্দিরের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই জন এসে তাদের কে জিজ্ঞেসাবাদ করে এবং চোর চোর করে ডাকচিৎকার করলে স্থানীয় দুই তিন গ্রামের ২০০/২৫০ লোকজন এসে এলোপাথাড়ি মারধর করে, এসময় ৫ জনের ১ জন জিহাদ পালিয়ে যায়।
পরে নগরকন্দ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৪ জন কে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বাকি ৩ জন কে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, এ সময় শাহিন (২৩) পিতা মোস্তফা
সাং গজগাহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









