শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামে কাস্টমসের অভিযানে অবৈধ ৭ লাখ বিড়ি-সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

 

কাস্টমস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র জাল ব্যান্ডরোল ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবৈধ বিড়ি ও সিগারেট বিক্রি ও মজুদ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান ও তল্লাশি চালানো হয়। এ সময় সাড়ে ছয় লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট এবং ৫০ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে টি-২০ সিগারেট, এক্সপ্রেস সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত সোহান বিড়ি।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ বলেন, ‘অভিযানে বিপুল অবৈধ বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার নকল বিড়ি-সিগারেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জারি করেছে। অবৈধ পণ্য বিক্রি ও মজুদ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD