রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় ট্রাক এর চাপায় আলমাস (৩৫) নামে একজন নিহত হয়েছে।
৩১ ডিসেম্বর রোজ বুধবার দুপুর ১.০০ মিনিটে এ ঘটনা ঘটে। কুষ্টিয়াগামী সিমেন্টের ট্রাক কুষ্টিয়া-ট ১১-২৩৭৩ এবং একই দিকে চালিত নছিমন এর পিছনে সংঘর্ষ হয়। এ দূর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন আলমাস নিহত আলমাস শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের , আবদুলের পাড়ার করিম শেখার ছেলে। এছাড়া নসিমন চালক মুকুল হোসেন (৪০) নামে একজন সহ ৯ জন যাত্রী গুরুতর আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়। মুকুল হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার অয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহত আলমাসের লাশ উদ্ধারের জন্য কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানার পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত।









