বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনাটি (২জানুয়ারি) আনুমানিক রাত দেড়টার দিকে ঘটে।

তবে বিজিবি দাবি করছেন ফাঁড়ির ভিতর ওই সদস্য নিজ সার্ভিস রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৪ ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের আবুল মন্ডলের ছেলে। নিহত নাসিম উদ্দিন লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ফুলবাড়ী গংগারহাট সীমান্ত ফাঁড়িতে সিপাহী পদে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সিপাহী নাসিম উদ্দিন বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় সার্ভিস রাইফেল নিয়ে সীমান্ত টহলে বের হওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেন। রাত পৌনে ১ টার দিকে সীমান্ত ফাঁড়ির ভিতর সৈনিক ব্যারাকের কাছে গুলির শব্দ পাওয়া যায়। বিজিবি সদস্যরা গুলির শব্দ পেয়ে ব্যারাকের কাছে গিয়ে নাসিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, সিপাহী নাসিম উদ্দিনের বুকের মাঝখানে গুলিবিদ্ধ হয়েছে। তিনি নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি। তবে ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে যায় পুলিশ। নিহতের বুকের মাঝখানে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে তারা।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান বলেন, সিপাহী নাসিম উদ্দিন নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD