বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

বরগুনার পাথরঘাটায় ২৪১টি ইয়াবাসহ আটক এক জন

স্টাফ রিপোর্টার বরিশাল

বরগুনার পাথরঘাটায় ২৪১ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছগীর ফরাজীকে আটক করেছ কোস্টগার্ডদের পাথরঘাটা স্টেশন। শনিবার সকাল ১০ টার দিকে তাকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্টে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। 
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দীঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জরিত এবং মাদক ডিলার হিসেবেও পরিচিত বলে জানা গেছে।
ছগীর ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে
 এবং চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন। পরে শুক্রবার দুপুরে গোপন সংবাদের বিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা তাকে বহন করা মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাসী করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা মুঠোফোনে বলেন, শুক্রবার রাতে ২৪১ পিচ ইয়াবাসহ ছগীর ফরাজী নামের এক ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। পরে শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD