শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

কুষ্টিয়ায় জামাত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মোঃ লাল্টু আহম্মেদ, ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হওয়ায় কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষুব্ধ মহিলারা  ঝাড়ু মিছিল বের করে।   ওই বক্তব্যে তিনি এক ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে অবমাননাকর মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন বটতৈল ও কবুরহাট এলাকার স্থানীয় নারীরা। 
রবিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এই মিছিল ঝাড়ু অনুষ্ঠিত হয়। মিছিল থেকে জামায়াত ইসলাম  ও ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
এদিকে মুফতি আমির হামজা বলেছেন, তার ওই বক্তব্য  ২০২৩ সালের। তখনো তিনি ক্ষমা চেয়েছিলেন, তারপর নতুন করে ওই পুরাতন বক্তব্য কেবা কাহারা পুনরায় সোশ্যাল মিডিয়ায় প্রচার কড়াই  আমি আবারো ক্ষমা চেয়েছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD