বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

রাত পোহালেই পালিত হবে সরস্বতী পূজা‌‌ শেষ দিনে জমজমাট ‌‌প্রতিমা বেচাকেনা

ফরিদপুর জেলা প্রতিনিধি

রাত পোহালেই পালিত হবে সরস্বতী পূজা। আর পুজা উপলক্ষে ‌ফরিদপুর বিক্রি হচ্ছে ‌ সরস্বতী প্রতিমা। অন্যদিকে এবার ‌ প্রতিমার দাম কম থাকায় ‌ এবং তা সাধারণ মানুষের ‌ ক্রয় ক্ষমতা থাকায় বিক্রেতারা ‌ অনেকটাই আশাবাদী হয়ে উঠেছেন। ‌
এদিকে ‌ ফরিদপুর শহর আশেপাশে এলাকার‌
 বিভিন্ন স্থান থেকে ‌ ক্রেতারা ‌ প্রতিমা সংগ্রহ করছেন।
আজ বৃহস্পতিবার ‌ দুপুরে ‌ শহরের ‌ থানা মোড় ‌ অস্থায়ী ‌ প্রতিমার বাজারে ‌ বিভিন্ন ধরনের ‌‌ প্রতিমা বিক্রি হতে দেখা গেছে ।
সর্বনিম্ন ‌ ২০০ টাকার মধ্যে থেকে ‌ সর্বোচ্চ ‌ আট হাজার টাকার মধ্যে ‌‌ প্রতিমা বিক্রি করছেন ‌ বিক্রেতারা
এ ব্যাপারে প্রতিমা বিক্রেতা ‌ বিষ্ণু পাল ‌, অন্তর পাল ‌ও রিপন পাল জানান ‌প্রতি বছর থেকে ‌‌ এবছর প্রতিমার দাম কম ‌।‌‌ এদিকে প্রতিমা কেনার পর ‌ অনেককেই ‌ বিভিন্ন পরিবহনে করে ‌ প্রতিমা বাড়ি নিয়ে যেতে দেখা যাচ্ছে ‌।
আগামীকাল ‌ হিন্দু সম্প্রদায়ের ‌ অন্যতম ধর্মীয় উৎসব ‌ সরস্বতী পূজা পালন করা হবে। ‌হিন্দু শাস্ত্র মতে ‌ সরস্বতী বিদ্যার দেবী ‌ আর তাই ‌ বিভিন্ন স্কুল কলেজ ‌ এবং বাসা বাড়িতে ‌ সরস্বতী পূজা উদযাপিত হয়। ‌‌‌ পূজা শেষে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া‌ পুজা উপলক্ষে ‌ বিভিন্ন স্থানে ‌ সাংস্কৃতিক অনুষ্ঠানের ‌ আয়োজন করা হয়েছে ‌।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD