বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি

স্টাফ রিপোর্টার

একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ- ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি বলেন, একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ মূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরো উৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক প্রেস কনফারেন্স হল রুমে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলাটি হাওর বেষ্টিত ও দুর্গম এলাকা। যা নির্বাচনি দায়িত্বকে অনেক বেশি চ্যালঞ্জিং করে তুলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচনকে নিরাপদ করতে সুনামগঞ্জ জেলার সড়ক এবং নৌপথে দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে সুনামগঞ্জ বিজিবি।

বিজিবি অধিনায়ক আরো জানান, সিলেট এর অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনে ২৩টি উপজেলায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন এর মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরো ৫টি উপজেলা এবং অন্যান্য ১২টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD