রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোনো রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝাটিয়ে বিদায় করবেন।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোনো রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ৫ আগস্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুঁশিয়ারি করে বলেন, তাদের চাঁদাবাজি আর চলবে না।

তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানসিকতার কোনো উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইবে তাদের ঝাটিয়ে বিদায় করবেন।

বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলনসহ প্রমুখ।

 

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাশেদ খাঁনসহ আরো নির্বাচন করছেন, জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্রপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD