শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

ফেনীতে পক্ষপাতিত্বের অভিযোগ প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার

ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীতে নির্বাচনি কাজে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের একের পর এক পক্ষপাতমূলক আচরণ আমাদেরকে হতাশ করছে। একটি বড় দলের নেতাকর্মী ও প্রার্থীরা বারবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনের কর্মকর্তারা বারবার আমাদেরকে নির্বাচনি আচরণ ভঙ্গের কথা বলে প্রশ্নের মুখোমুখি করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মজিবুর রহমান মঞ্জু ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে লিখিত অভিযোগ দিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন গত শনিবার বিকেলে ঈগল মার্কার একটি ডিজিটাল প্রচার গাড়ি (ক্যারাভান) আটকে দেন। তার ভাষায় এই প্রচারণায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং তিনি প্রচারণায় অংশ নেওয়া আমার নির্বাচনি কর্মী সাদ্দাম হোসেনকে আটক করেন। তাকে দীর্ঘক্ষণ আটক করে নানা রকম অসৌজন্যমূলক আচরণ করেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। আমাদের পক্ষ থেকে তাকে দেশের বিভিন্ন স্থানে একই রকম ক্যারাভানের ভিডিও প্রমাণ উপস্থাপন করা সত্বেও তিনি সব ধরনের যুক্তি অগ্রাহ্য করেন। তিনি নির্বাচনি আচরণ বিধিমালা ৭ (গ) এর অপব্যখ্যা প্রদান করেন এবং তার আচরণে স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি পক্ষপাতদোষে দুষ্ট। এমতাবস্থায় তার এহেন আচরণ সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি ও অন্তরায় বলে দাবি করে এর প্রতিকার টেয়েছেন মন্জু।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, গত ২২ জানুয়ারি তারিখে প্রতীক বরাদ্দ পরবর্তী নির্বাচনি প্রচারণা শুরুর পর বিভিন্ন স্থানে ধানের শীষে প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় আমার ঈগল প্রতীকের প্রচার মাইক, গণসংযোগে অংশগ্রহণকারী লোকজনকে বাধা প্রদান, হুমকি, ভয়- ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি বালিগাঁও ইউনিয়নে প্রচারণার সময় আমার প্রচার গাড়ি ভাঙচুরসহ প্রচারে অংশগ্রহণকারী লোকজনকে বাধা প্রদান করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার প্রচার গাড়িতে থাকা সমর্থকরা প্রাণে রক্ষা পায়। কাজিরবাগ ইউনিয়নে আমার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়-ভীতি, হুমকি প্রদান করে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য এবং নির্বাচনের পূর্বে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার মহিলা কর্মী সমর্থকদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। রোববার বিকেল ৫টার সময় আমার প্রতীকের নারী কর্মীরা ফেনী পৌরসভার পূর্ব বিজয়সিংহ আব্দুল ফরাজী বাড়িতে গণসংযোগ করার সময় খুরশিদ আলম বাধা দিয়ে গালিগালাজ করে। এভাবে যদি অবস্থা চলতে থাকে তাহলে নির্বাচনি পরিবেশ নষ্ট হবে। আমাদের সম্ভাবনা দেখে কারও কারও ধৈর্যশ্রুতি হচ্ছে। যার কারণে আমাদের সঙ্গে এ ধরনের আচরণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনকালে মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক, এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD