সোমবার | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩

টেকনাফে মহাসড়কে দুর্ঘটনায় ২ নিহত

স্টাফ রিপোর্টার

কক্সবাজার টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে যাত্রীবাহী মিনি-টমটম ও পালকি নামক বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে মো. লালু (৪৫) এবং পশ্চিম ফুলের ডেইল এলাকার বাসিন্দা আবুল হোসেনের দুই বছর বয়সী কন্যা মুনতাহা। নিহত মো. লালু মিনি-টমটমের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী মিনি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনি-টমটমটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মিনি-টমটমের চালক ও এক শিশু নিহত হন।

দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সকালে কক্সবাজার টেকনাফ মহাসড়কে একটি বাস ও যাত্রীবাহী মিনি-টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD