বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

হবিগঞ্জে পাথরের নিচ থেকে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ যানবাহন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি সড়কের পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ উদ্ধার করে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD