শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-নিত্যপণ্যসহ ১৯ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত ২টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক দুটি ফিশিংবোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ১১ লাখ টাকা মূল্যের এক হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও সাত হাজার ৮০ পিস রয়েল টাইগার এর্নাজি ড্রিংক্স এবং পাচার কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দ মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD