শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

ইরার পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘটিত আলোচিত ও মর্মান্তিক ঘটনায় নির্যাতনের শিকার শিশু জান্নাতুন নাইমা (ইরা)-র পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফাউন্ডেশনের পরিচালক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ইরার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমান এবং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান-এর পক্ষ থেকেও সমবেদনা জ্ঞাপন করেন।

পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আলাপচারিতায় প্রতিমন্ত্রী ইরার বাবা-মায়ের শোক ও কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ইরার সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে আছি। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ড সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী-সহ সবাই মিলে পরিবারটির সার্বিক সহযোগিতায় কাজ করবেন। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে যা কিছু করণীয়, তা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সংগঠন। রাজনৈতিক সংশ্লিষ্টতার ঊর্ধ্বে থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শিশু সুরক্ষার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশু যেন নিরাপদে ও স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে এ লক্ষ্যেই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্ট মহল সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD