শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

ইরানের ওপর মার্কিন হামলা ‘নিশ্চিতভাবেই’ আত্মরক্ষা নয়: ইসমাইল বাঘেই

স্টাফ রিপোর্টার

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই আমেরিকার চালানো হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র সমালোচনা করেছেন। একইসঙ্গে এই হামলাকে ‘আত্মরক্ষা’ হিসেবে চালিয়ে দেওয়ার মার্কিন দাবিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ দেওয়া এক পোস্টে বাঘেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি নথি তুলে ধরেন, যেখানে যুদ্ধের ন্যায্যতা দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ ইসরায়েলের সম্মিলিত আত্মরক্ষার অনুরোধে এবং নিজের অন্তর্নিহিত আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ হিসেবে এই দ্বন্দ্বে লিপ্ত হয়েছে।

 

এই দাবির প্রেক্ষিতে বাঘাই প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কিসের বিরুদ্ধে এই ‘আত্মরক্ষা’?

তিনি আরও যোগ করেন, আমেরিকার আত্মরক্ষার দাবিকে বৈধতা দেওয়ার মতো ইরানের পক্ষ থেকে কি কোনো ‘সশস্ত্র হামলা’ হয়েছিল? অবশ্যই না!

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, সুতরাং এটি কোনোভাবেই ‘আত্মরক্ষা’ ছিল না— বরং এটি ছিল ইরান রাষ্ট্রের বিরুদ্ধে একটি সুস্পষ্ট আগ্রাসন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD