শুক্রবার | ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

আনসার-ভিডিপি

*আনসার-ভিডিপির সাহসী উদ্যোগে বন্ধ হলো বাল্যবিবাহ; রক্ষা পেল কিশোরীর ভবিষ্যৎ*

প্রেস বিজ্ঞপ্তি

২৩ অক্টোবর ২০২৬ খ্রি. (শুক্রবার)গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত তৎপরতায় যশোরের শার্শায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাঁদের বিচক্ষণ পদক্ষেপ ও সচেতনতামূলক উদ্যোগে বিয়ের আয়োজন বন্ধের পাশাপাশি কিশোরীর ভবিষ্যৎ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়েছেন তার বাবা।

শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করা হলেও তাঁরা আইনগত প্রক্রিয়া যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট কাজিকে উপস্থিত করার অনুরোধ জানানো হয়। কাজিকে উপস্থিত করা সম্ভব না হওয়ায় এবং বিয়ের আয়োজন চালিয়ে যাওয়ার চেষ্টা চলতে থাকায় সদস্যরা পরিবারকে বাল্যবিবাহের শারীরিক ও মানসিক ক্ষতি এবং এর আইনগত পরিণতি সম্পর্কে অবহিত করেন।

পরিস্থিতি উত্তরণে সদস্যরা অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। অল্প বয়সে বিয়ের ফলে কিশোরীর স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিবারকে সিদ্ধান্ত পরিবর্তনে উদ্বুদ্ধ করেন তাঁরা। একপর্যায়ে কিশোরীর বাবা লিখিত অঙ্গীকারনামা দিয়ে জানান, আইনানুযায়ী বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তিনি মেয়ের বিয়ে দেবেন না। এভাবেই আনসার ও ভিডিপি সদস্যদের সময়োপযোগী হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন বন্ধ হয়।

অভিযানে অংশ নেন উপজেলা সহকারী আনসার কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ লুৎফর রহমান, বেনাপোল ইউনিয়ন দলনেতা মোঃ তাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ জনাব আলী এবং বাহাদুরপুর ইউনিয়ন দলনেতা মোঃ হোসেন আলী।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে আনসার ও ভিডিপি সদস্যদের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে তাঁদের দায়িত্বশীল ভূমিকার দৃষ্টান্ত। তাৎক্ষণিক পদক্ষেপ, বিচক্ষণতা ও আলোচনার মাধ্যমে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সুরক্ষা নিশ্চিত করার এ প্রচেষ্টা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে ইতিবাচক বার্তা বহন করে।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD