নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩-এর উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। কর্মসূচিতে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের সচেতন করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, ফুটপাত ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।









