সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও গ্রামীণ যোগাযোগব্যবস্থায় উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় নেতাকর্মীরা।
নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় চারটি সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এর মধ্যে প্রথম সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৪৫০ মিটার। সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা। ভূতুলিয়া থেকে মাকনা কোমলগোটা সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৩৫ মিটার, এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা।
এ ছাড়া ভবানীনগর ব্রিজ থেকে নামা কুজাগাড়ী পর্যন্ত ১ হাজার মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা। অন্যদিকে ভীমপুর বাজার থেকে সোনারপাড়া পর্যন্ত ৮৫০ মিটার সড়ক সংস্কার ও উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা।
চারটি সড়কের উন্নয়নকাজ বাস্তবায়িত হলে হাঁসাইগাড়ী ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।









