মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করায় শিবির আস্থার সংগঠনে পরিণত হয়েছে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) নগরের একটি কনভেনশন সেন্টারে প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই কাজের ধারাবাহিক ফল হিসেবে দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার সংগঠনে পরিণত হয়েছে। আমরা আদর্শিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। যারা আদর্শ দিয়ে ছাত্রশিবিরের মোকাবিলা করতে পারে না, তারাই সংগঠনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে।

তিনি আরও বলেন, আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়; শুধুমাত্র রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করি। নবীর (সা.) সময়েও মুশরিকরা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাতে না দিতে তাকে পাগল ও জাদুকরসহ নানা অপবাদ দিতো। আজও একই ধারা দেখা যায়।

শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষার মান উন্নয়ন করে তা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা জরুরি।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD