শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

নোয়াখালী–৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ১০ মিনিট থেকে এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে কয়েকশ’ ব্যক্তি অংশ নেন।

আয়োজকদের অভিযোগ, মনোনয়নটি স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও জনমতের প্রতি খেয়াল না রেখে দেওয়ায় দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলতে পারে। এ কর্মসূচিতে ওই আসনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং দাবি করেন, মনোনয়নটি এলাকাবাসীর কাছে অগ্রহণযোগ্য।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, ‘নোয়াখালী–৫ আসনে জনগণের সঙ্গে সংযোগহীন প্রার্থী চাপিয়ে দিলে দলের ক্ষতি হতে পারে।’ যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা এটি মানতে পারবে না।

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন মন্তব্য করেন, ‘বিতর্কিত মনোনয়ন নোয়াখালীর রাজনীতিকে আরও জটিল করে তুলছে।’ সাবেক ছাত্রনেতা নুর উদ্দিন বলেন, ‘এ আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব থাকা প্রয়োজন, ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না।’

মানববন্ধন শেষে নয়াপল্টন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। অংশগ্রহণকারীরা দলীয় উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন পুনর্বিবেচনা ও অবিলম্বে বাতিলের দাবি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD