শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

মতপার্থক্যের কারণে যেন জুলাইয়ের স্বপ্ন বৃথা না যায়: ফখরুল

স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর মতপার্থক্যের কারণে জুলাইয়ের স্বপ্ন যেন বৃথা না যায়।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়ো‌জিত এক আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চ‌ব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, সবাই মিলে যেন সেই বিজয় সুসংহত রাখতে পারি।

তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে সেই মতপার্থক্যের কারণে যেন আমাদের যে স্বপ্ন-আশা, এতগুলো ছেলে-মেয়ে যে আত্মহতি দিয়েছে- তাদের সেই স্বপ্ন যাতে বৃথা না যায়।

এ সময় ড. মাহবুব উল্লাহর বই নিয়ে আলোচনার পাশাপাশি তার সঙ্গে অতীত স্মৃতি রোমন্থন করেন মির্জা ফখরুল।

ক‌বি ও সম্পাদক আবদুল হাই শিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল ক‌বির খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD