মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

স্টাফ রিপোর্টার

আশা অনুযায়ী তফসিল ঘোষণা করার মাধ্যমে নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে আমার দেশকে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান আমার দেশকে বলেন, তফসিলের ব্যাপারে বলতে গেলে বলব, গুড। এজ এক্সপেক্টেড (আশা অনুযায়ী) তফসিল ঘোষণা করেছে সরকার। তফসিল ঘোষণা করার মাধ্যমে নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে। এখন আমি বলব যে, আমরা এখন ইলেকশনের দরজায় এসে দাঁড়িয়েছি।

নির্বাচন নিয়ে অনেক শঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণা হলো। দেখা যাক এখন কী হয়? শঙ্কা অনেক আছে। সবকিছু পেরিয়ে একটি গুণমান সম্পন্ন গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই আশা করি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD