গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকেপদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপিরচেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনিবিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহসদর উপজেলার আংশিক) আসনে বিএনপিরমনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনকরবেন মো. রাশেদ খান। তিনি দলের নেতাকর্মীদেররাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানজানান।
এদিকে গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলটিরসাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশনিতে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়াহয়েছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশহিসেবেই তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার রাতে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনিবলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে বিগত সরকারেরবিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি।ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলারজন্য রাষ্ট্র সংস্কার জরুরি। সেই লক্ষ্যেই যারা একসঙ্গেআন্দোলন করেছে, তারা একসঙ্গেই নির্বাচন করবেএবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে ভূমিকারাখবে।









