বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান: পার্থ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৭ আসন প্রাথমিকভাবে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। কিন্তু রোববার (২৮ ডিসেম্বর) এ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

ঢাকা-১৭ আসনে নির্বাচনের ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছিল আন্দালিভ রহমান পার্থ। তারেক রহমানের নির্বাচনের ঘোষণার প্রসঙ্গে জানতে চাইলে পার্থ গণমাধ্যমকে বলেন, ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই (তারেক রহমান)। আমি তার সম্মানে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। তিনি আরো বলেন, আমি গতকাল ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি।

এদিকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

ঢাকা-১৭ আসন গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD