শত কষ্ট ও অত্যাচার সহ্য করেও তিনি দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি নিপীড়িত মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান বাংলাদেশের জন্য অনস্বীকার্য। শত কষ্ট ও অত্যাচার সহ্য করে তিনি দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি নিপীড়িত মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।’
তিনি বলেন, ‘তার ওপর যে অত্যাচার হয়েছিল, তারপরও তিনি মানুষের দিকে তাকিয়ে সহ্য করেছেন এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়েছেন। আজকে আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেছি, কিন্তু তিনি সেটি দেখার সুযোগ পাননি।’
মির্জা আব্বাস আরও উল্লেখ করেন, ‘বিএনপির রাজনৈতিক অবস্থান শক্ত করার পেছনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সময়ে খালেদা জিয়ার প্রতি এমন আচরণ করা হয়েছে যা তাকে দ্রুত পৃথিবী ত্যাগ করতে বাধ্য করেছে।
মির্জা আব্বাস বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শত কষ্ট সহ্য করেও দেশের স্বার্থে ও মানুষের জন্য গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন।’
জুমার নামাজের পর জিয়া উদ্যানে অসংখ্য মানুষ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। তারা প্রার্থনা করেছেন যেন সাবেক প্রধানমন্ত্রী শান্তিতে বিশ্রাম পান।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির নেতাকর্মী, সমর্থক ও খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে তারা জিয়া উদ্যানে একত্রিত হয়েছেন।









