বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বনানী ১/সি, রোড নম্বর-২ এলাকায় কার্যালয়টি উদ্বোধন করা হয়।

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধন করার কথা থাকলেও তিনি পরবর্তীতে সেখানে উপস্থিত হননি। পরে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা কার্যালয়টি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ডোনার, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেগুন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব সাজ্জাতুল মিরাজ।

অনুষ্ঠান চলাকালে নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারের কথা জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD