বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ববি হাজ্জাজের

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

এ সময় ববি হাজ্জাজ বলেন, মামুনুল হকের নির্দেশেই তার নেতাকর্মীরা যখন কেন্দ্র দখল করতে চায়, তখন বিএনপির সমর্থকেরা তাদের বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এতে একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপিকর্মী আহত হন। আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তিনি এখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার হুকুম দেওয়ায় মামুনুল হককে প্রধান আসামি করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ববি হাজ্জাজ।

এছাড়াও মোহাম্মদপুরে মাদক ও সন্ত্রাস দমনে সিসি ক্যামেরা, পুলিশ বক্স স্থাপন এবং টহল টিম বৃদ্ধিসহ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD