মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি

স্টাফ রিপোর্টার

তৃয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্ধারিত সময় শেষ হলেও দলটি মনোনয়নপত্র বিক্রির সময় আরও সাত দিন বাড়িয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দলটির লক্ষ্য তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করা। “আগামী কয়েক দিনে ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্য অর্জন করতে পারব,” বলেন তিনি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা থেকে এবং অনলাইনেও।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মজুরি এখনো ঠিক হয়নি। নিজেদের অধিকার নিয়ে সংসদে কথা বলার জন্য চাইলে মনোনয়নপত্র তুলতে পারেন।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষ ও সৎ মানুষদের রাজনীতিতে আনার লক্ষ্যেই এনসিপির উদ্যোগ। “গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নয়—আমরা ভালো মানুষদের সংসদে পাঠাতে চাই,” মন্তব্য করেন তিনি।

৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে এনসিপি। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা হলেও জলিলাই যোদ্ধা ও স্বল্প আয়ের মানুষের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা।

ইতোমধ্যে প্রার্থী হতে আগ্রহীদের ব্যাপক সাড়া পাওয়ায় মনোনয়নপত্র বিক্রির এই সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করছে দলটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD